লাইফ সাপোর্টে রয়েছেন অভিনেতা সাদেক বাচ্চু

লাইফ সাপোর্টে রয়েছেন অভিনেতা সাদেক বাচ্চু

আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন অভিনেতা সাদেক বাচ্চু। হৃদযন্ত্র ৮০ শতাংশ কাজ করছে না তার।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ অভিনেতা সাদেক বাচ্চুর শারীরিক অবস্থা শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে অবনতি হলে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের (আয়শা মেমোরিয়াল হাসপাতাল) আইসিইউতে লাইফ সাপোর্ট নেয়া হয়েছে।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান শনিবার রাত ১১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাদেক বাচ্চুর চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। সাদেক বাচ্চুর হৃদযন্ত্র ৮০ শতাংশ কাজ করছে না। এ কারণে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে সাদেক বাচ্চুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।