লন্ডনভিত্তিক সহায়ক সরকার জনগণ মানবে না

বিশেষ প্রতিবেদক :   সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ লন্ডনভিত্তিক সহায়ক সরকার মেনে নেবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  দলের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সংবিধান অনুয়ায়ী আগামী নির্বাচন আওয়ামী লীগের অধীনেই হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।এর আগে সকালে সেতুমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের মাহবাজপুর নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

গত শনিবার ইংল্যান্ডের রাজধানী লন্ডন সফরে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ব্যক্তিগত কারণে এই সফর হলেও দলের নেতাকর্মীদের আগ্রহ ও দৃষ্টি এখন দলীয় প্রধানের এই সফরের দিকে। কেননা আগামী জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা এবং দলের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে দলীয় চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানেরমধ্যে আলোচনায় আসতে পারে গুরুত্বপূর্ণসিদ্ধান্ত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।