× Banner
সর্বশেষ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতীয় দূতকে তলব ঢাকার ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত দিল্লিতে উপদেষ্টার সঙ্গে ঘটনা অনাকাঙ্ক্ষিত, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয় – পররাষ্ট্রমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় লাখো তরুণ স্বেচ্ছাসেবক তৈরির তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না – অর্থমন্ত্রী সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাদারীপুরের যুবক নিহত,পরিবারে শোকের মাতম

ACP
হালনাগাদ: শুক্রবার, ২২ মে, ২০২৬
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাদারীপুরের যুবক নিহত,পরিবারে শোকের মাতম

উন্নত জীবন আর ভালো বেতনের আশায় জীবিকার তাগিদে রাশিয়া গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন, মাদারীপুরের সুরুজ কাজী (৩০) নামের এক যুবক।
তিনি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছড়া গ্রামের শাহাবুদ্দিন কাজীর ছেলে। অভিযোগ রয়েছে,দালালের ফাঁদে  পড়ে রাশিয়ায় গিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়ে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে ড্রোন হামলা ও মাইন বিস্ফোরণে নিহত হন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সুরুজের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এই ঘটনার পর নিহতের পরিবার ও স্থানীয়রা জড়িত দালাল চক্রের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ মাস আগে সুরুজ কাজীকে রাশিয়ার একটি কোম্পানিতে ভালো বেতনের চাকুরির প্রলোভন দেখান মাদারীপুর সদর উপজেলার  খাকছাড়া গ্রামের স্থানীয় দালাল দিলু মাতুব্বর ও একই এলাকার ঢাকায় অবস্থানরত জাফর মাতুব্বর। দালালদের আশ্বাসে রাশিয়া যেতে পরিবার ৮ লাখ টাকা জোগাড় করে দালালদের হাতে তুলে দেয়। এরপর জাফর মাতুব্বরের এজেন্সির মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমান সুরুজসহ গ্রামের আরও যুবক।সেখানে পৌঁছানোর পর সুরুজ জানতে পারেন, তিনি দালালের প্রতারণার শিকার হয়েছেন।
একপর্যায়ে বাধ্য হয়ে চুক্তিতে সই করে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন তিনি এবং তাকে পাঠিয়ে দেওয়া হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে।যুদ্ধক্ষেত্র থেকে সুরুজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন একই গ্রামের বাসিন্দা ও তার সহপাঠী সাব্বির মাতুব্বর।তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও বার্তা পাঠান সাব্বির। সেই বার্তায় তিনি যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি ড্রোন হামলা ও মাইন বিস্ফোরণে সুরুজসহ একাধিক  বাংলাদেশী যুবকের  নির্মম মৃত্যুর বিষয়টি তাদের পরিবারকে জানান।
নিহত সুরুজের বড় বোন শারমিন  আক্তার কান্না জড়িত কন্ঠে  জানান,আমার ভাইরে গ্রামের দিলু দালাল আর ঢাকার জাফর দালাল দুইজনে মিল্লা কোম্পানির চাকুরির দেওয়ার কথা বলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সেনাবাহিনীর কাছে বেইচ্চা ফালাইছে। আমি ওই দালালদের ফাঁসি চাই, আমার ভাইরে ফেরত চাই।নিহত পরিবার ও স্থানীয়রা এখন দালালের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুরুজের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
এব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-নোমান বলেন, ‘রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে সুরুজ নামে এক যুবক মারা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালযয়ের মাধ্যমে তাঁর লাশটি দেখে কিভাবে আনা যায় সেই বিষয়টি অবশ্যই আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।
তবে তিনি কিভাবে রাশিয়ার সেনাবাহিনীতে ঢুকে পড়লেন তা আমাদের জানা নেই। কিন্তু প্রবাসী অধ্যুষিত এই এলাকা থেকে অনেকেই রাশিয়াতে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ছেন। আমরা মনে করি এটি একটি ফাঁদ। এই ফাঁদে অভিবাসনপ্রত্যাশিদের সর্তক থাকতে অনুরোধ জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..