গৌরনদীতে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও কমপ্লেক্সের অায়োজনে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

গৌরনদীতে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও কমপ্লেক্সের অায়োজনে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
বরিশালের গৌরনদীতে আজ মঙ্গলবার দিন ব্যাপী ৭১ এর রণাঙ্গন কাঁপানো বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও কমপ্লেক্স বাটাজোড়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরদারের সভাপতিত্বে ঈদ পূনর্মিলনী সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার  মোঃ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আঃ হালিম।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল, মোহাম্মদ আলী,  মাই টিভি গৌরনদী প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সস্পাদক মো.মাসুম মল্লিক খোকন,
উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুবুর রহমান,   পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আল-আমিন হাওলাদার,
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দিপ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাটাজোর ইউনিয়ন সভাপতি কবি উৎপল চক্রবর্তী-সহ অন্যান্যরা।
ঈদ পূনর্মিলনীতে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে  অাগত মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।