যশোরের শার্শায় ডিবি পুলিশের অভিযানে ৮০ বোতল নেশা জাতীয় সিরাপসহ আটক-১

যশোরের শার্শায় ডিবি পুলিশের অভিযানে ৮০ বোতল নেশা জাতীয় সিরাপসহ আটক-১
যশোরের শার্শায় ডিবি পুলিশের অভিযানে ৮০ বোতল নেশা জাতীয় সিরাপসহ আটক-১
যশোরের শার্শার ১ নং ডিহি ইউনিয়নে উত্তরপাড়া এলাকায় ডিবির অভিযানে মাদকদ্রব্য নেশা জাতীয় ৮০ বোতল সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন,শার্শা থানার কাশিপুর উত্তরপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে
রেজাউল হক (৫৫)।
বুধবার (১২ আগস্ট) বিকল ছয়টার সময় ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার ১১ আগস্ট রাত সাড়ে এগোরাটার সময় শার্শা থানাধীন ০১নং ডিহি ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের কাশিপুর উত্তরপাড়া গ্রামস্থ জনৈক রেজাউল হক এর বাড়িতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করে।
যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ-পরিদর্শক এস আই সালাউদ্দিন খান জানান,  আটককৃত আসামীকে ইং- ১২/০৮/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।