যথাযোগ্য মর্যাদায় উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত-২০১৯

মধুখালী প্রতিনিধিঃ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)এর দুনিয়াতে আগমন উপলক্ষে যথাযোগ্যমর্যাদায় ফরিদপুরেরমধুখালী উপজেলার কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোছাঃ আরজিনা বেগমের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক শারমীম আখতার সহ অন্যান্য শিক্ষকমন্ডলী, অভিভাবক সদস্য মন্ডলী এবং ছাত্র-ছাত্রীর আয়োজনেআজ রবিবারযথাযোগ্য মর্যাদায় উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়।

উক্ত অনুষ্ঠানে কামারখালী ইউনিয়নের ইউ.পি সদস্য মোঃ আবুল কালাম আজাদ,বিশিষ্ঠ সমাজসেবক ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী মোঃ একরাম হোসেন তপন, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগেরসাবেক সাধারন সম্পাদক মোঃ সাহাদত হোসেন(সিপা)সহ ছাত্র-ছাত্রীর অভিভাবকএবং গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সার্বিক সহযোগীতায় ছিলেন সহকারী শিক্ষক স্বপন কুমার মিত্র,ইয়াসমিন নাহার,ফরিদা পারভীনসহ আরো অনেকে।আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)আগমনী ও জীবনী সম্পর্কে আলোচনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেনপূর্ব আড়পাড়া ২ নং ব্রীজ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আবুল হাশেম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।