মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর হাসপাতালে ডাক্তার, নার্স, কর্মকর্তা কর্মচারী সহ ১০ জন করোনা আক্রান্ত।
৬ এপ্রিল তথ্য মতে মৌলভীবাজার সদর হাসপাতালে নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সবাই হাসপাতালের ডাক্তার নার্স এবং কর্মচারী। এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. তৌউহীদ আহমদ। এ নিয়ে হাসপাতালে মোট আক্রান্তের সংখ্যা ১০ জন।
এর আগে গত দুইদিনে হাসপাতালে তত্ত্ববধায়ক ও এক টেকনিশিয়ান আক্রান্ত হন।
এ অবস্থায় হাসপাতাল লকডাউন করা হবে কিনা জানতে চাইলে সিভিল সার্জন জানান সবার সাথে আলাপ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।


