মেহের আমজাদ, মেহেরপুর (১৪-০৭-১৭): পরিবেশের ভারসাম্য রক্ষায় মেহেরপুর জেলা পুলিশ বৃক্ষ রোপন শুরু করেছেন ।
গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে মেহেরপুর শহরের ওয়াপদা মোড়ে পুলিশ সুপার আনিছুর রহমান বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন । এ সময় পুলিশ সুপার আনিছুর রহমান জানান, বাংলাদেশ পুলিশ তাদের পেশাগত দায়ীত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়ীত্ব পালন করে থাকে । এরই অংশ হিসাবে মেহেরপুর সদর থানার সড়কের দুই পাশে বিভিন্ন জাতের গাছের চারা রোপনের কার্যক্রম শুরু করা হয়েছে । এ বছর মেহেরপুর জেলা পুলিশ জেলার বিভিন্ন সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের ৫ হাজার চারা রোপন করবে ।
বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেহেরপুর ডিবি’র ওসি মোঃ শাহিন উদ্দীন, ডি আই ওয়ান ফারুক হোসেন, ইন্সঃ সাখাওয়াত হোসেন, তরিকুল ইসলাম, একরাম হোসেনসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।




