× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

মেকআপ তুলুন অলিভ অয়েল, নারিকেল তেল, বেবি লোশন, ময়েশ্চারাইজার, দুধ দিয়ে

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

নিজেকে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করতে চায়না এমন নারী নেই বললেই চলে। আর সেজন্য সাজগোজ ছাড়া কোথাও যাবার কথা ভাবেন না এমন অনেকেই। তবে বাইরে থেকে আসার পর সবচেয়ে বেশি বিড়ম্বনার সম্মুখীন হতে হয় বেশিরভাগ সময়।

ফিরে এসে যদি দেখেন বাসায় মেকআপ তোলার রিমোভার নেই। তখন ঠিক কেমন লাগতে পারে ধারণা করুন। তবে এই সমস্যার সমাধান আছে আপনার ঘরেই। অলিভ অয়েল, নারিকেল তেল, বেবি লোশন, ময়েশ্চারাইজার, দুধ– এসব নিশ্চয়ই কম-বেশি ঘরে থাকে। সময়ে বলুন আর অসময়ে এগুলো কাজে আপনার লাগেই।

১. মুখের মেকআপ তোলার জন্য চক্রাকারভাবে নারিকেল তেল ঘষতে থাকুন।
২. একটি ভেজা কাপড় দিয়ে বাড়তি নারিকেল তেল তুলে ফেলুন।
৩. এরপর গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।  মেকআপ তোলার নানান রকম পদ্ধতি থাকলেও নারিকেল তেল হচ্ছে সবচেয়ে সহজ এবং দারুণ একটি উপায়। রূপায়নের পারিচালক, রূপ বিশেষজ্ঞ আখি বাতরা বলেছেন, নারিকেল তেল আইশ্যাডো আর মাশকারাতে যে পানিরোধী উপাদান ব্যবহার করা হয় সেগুলো ভেঙে ফেলে। ত্বক থেকে এগুলো ঝেড়ে ফেলে। অন্য আরও অনেক প্রথাগত চোখের মেকআপ তোলার উপাদানের চেয়ে নারিকেল তেল আপনার ত্বককে আরও নরম করে এবং আপনার বয়সটা আরও কমিয়ে দেয়। যেভাবে ব্যবহার করতে হবে  ১. সামান্য পরিমাণে নারিকেল তেল নিন এবং গলে না যাওয়া পর্যন্ত আঙুলে ঘষতে থাকুন।
২. চোখ বন্ধ রাখুন এবং পাতাসহ চোখের অন্যান্য অংশের ওপর ছড়িয়ে দিতে থাকুন। নিশ্চিত করুন যেন আলতোভাবে যতটুকু তেল দরকার ততটুকুই যেন ব্যবহার করা হয়।
৩. এরপর ত্বকের ওপর চক্রাকারভাবে মালিশ করতে থাকুন। একটি ভেজা, গরম ওয়াশক্লথ দিয়ে বাড়তি নারিকেল তেল মুছে ফেলুন। এরপর গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মেকআপ তোলার জন্য যেসব প্রথাগত জিনিস ব্যবহার করা হয় তার চেয়ে নারিকেল তেল অনেক সুলভ ও অনেক বেশি কার্যকরী। চোখের পাতার জন্য স্বাস্থ্যকর বরং আরও বেশি উজ্জ্বল করে। এর ফলে ত্বক থেকে আরও বেশি সুবাস ছড়াবে।


এ ক্যটাগরির আরো খবর..