× Banner
সর্বশেষ
টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করতে রা‌শিয়ার সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে বিটিভি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -এলজিইডি মন্ত্রী তালপাতায় লেখা তিন শতাব্দী পুরোনো রায় সুপ্রিম কোর্ট জাদুঘরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা দেশের চারটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে –

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

ACP
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
মাদারীপুরের ডাসারে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

মাদারীপুরের ডাসার উপজেলায় ধর্ষণ ও নারীর প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলার পাথুরিয়ার পাড় স্ট্যান্ড এলাকায় সামাজিক সংগঠন ‘দীপ্ত তারুণ্য’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​বিক্ষোভ মিছিলে স্থানীয় তরুণ, যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে “ধর্ষণ মুক্ত সমাজ চাই, নিরাপদে বাঁচতে চাই”, “ধর্ষকের ফাঁসি চাই” সম্বলিত বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “চুপ থাকলে অপরাধ বাড়ে, প্রতিবাদে অপরাধ থামে।” তারা দেশে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এসব জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সমাজের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলটি পাথুরিয়ার পাড় স্ট্যান্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।”


এ ক্যটাগরির আরো খবর..