× Banner
সর্বশেষ
খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু

ঐতিহ্যবাহী জামাই বেটির শুরু হয়েছে ভাদর কাটানির মহা আনন্দ ঠাকুরগাঁওয়ে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
ভাদর কাটানি উৎসব

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঐতিহ্যবাহী গ্রাম বাংলার শুরু হয়েছে ‘ভাদর কাটানি’ উৎসব। মহামারী করোনাভাইরাস ও বন্যা হওয়া সত্যেও মানুষ এখনো ভুলেনি ভাদর কাটানি মহা উৎসব।
পহেলা ভাদ্র আজ। ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলে শুরু হওয়া ঐতিহ্যবাহী উৎসব ভাদর কাটানিতে বাবার বাড়ি নাইওর যাওয়া শুরু করেছে নববধূরা। শহরে এর প্রভাব কম থাকলেও গ্রামে এ উৎসবটি অধিক প্রচলিত।এ উৎসবের রীতি অনুযায়ী, ভাদ্র মাসের প্রথম দিন থেকে কমপক্ষে ১০ দিন পর্যন্ত স্বামীর মঙ্গল কামনায় কোনো নববধূ তার স্বামীর মুখ দর্শন করবেন না।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ‘ভাদর কাটানির’ কোনো ব্যাখ্যা না থাকলেও এ অঞ্চলের আদি প্রথা অনুযায়ী যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে এ উৎসব। জানা যায়, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলে এবং ভারতের পশ্চিম ও দক্ষিণ দিনাজপুর মালদহ এবং মুর্শিদাবাদের কোনো কোনো অংশে এই প্রথা চালু আছে।
এছাড়াও জলপাইগুড়ি, শিলিগুড়ি জেলার অনেক এলাকার বাঙ্গালি সমাজেও এই প্রথা চালু রয়েছে। আধুনিক যুগে ভাদর কাটানির পক্ষে নিরপেক্ষ কোনো যুক্তিতর্ক নেই। তবুও ভাদর কাটানি উৎসব থেমে নেই। স্থানীয় লোকজনের বিশ্বাস, বিবাহিত জীবনের প্রথম ভাদ্র মাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত স্বামীর মুখ দেখলে অমঙ্গল হবে। তাছাড়া সাধারণত এ মাসে বিয়ের কোনো আয়োজনও চোখে পড়ে না।
প্রচলিত এ প্রথাটি যুগ যুগ ধরে এ অঞ্চলে হিন্দুু-মুসলিমদের মধ্যে পালিত হয়ে আসছে। নিয়ম অনুযায়ী, কনে পক্ষ শ্রাবণ মাসের দু-একদিন বাকি থাকতেই কনেকে বাবার বাড়ি নিয়ে আসতে বরপক্ষের বাড়িতে বিভিন্ন রকমের ফল, মিষ্টি, পায়েসসহ নানা রকম পিঠা-পুলি নিয়ে যায়। বরপক্ষও সাধ্যমতো তাদের আপ্যায়ন করে। ঠাকুরগাঁওয়ে প্রবীণ সাংবাদিক শাহিন ফেরদৌস  জানান, ভাদর কাটানি মুসলিম সম্প্রদায়ের কোনো ধর্মীয় বিষয় না হলেও এ অঞ্চলে প্রথাটি দীর্ঘদিন ধরে চলে আসছে।
এক সময় সম্ভ্রান্ত হিন্দু সম্প্রদায় এ উৎসবকে জাঁকজমকভাবে পালন করত। তাদের এ রেওয়াজ ক্রমান্বয়ে এ অঞ্চলের মানুুষকে প্রভাবিত করে। একপর্যায়ে উৎসবটি এ অঞ্চলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সাংস্কৃতির একটি অংশ হয়ে দাঁড়ায়।


এ ক্যটাগরির আরো খবর..