ব্রিটেনে ঋষি সুনকের জয়ে পাকিস্তানের আনন্দ কেন?

ব্রিটেনে ঋষি সুনকের জয়ে পাকিস্তানের আনন্দ কেন?

অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা বর্তমানে পাকিস্তান অবস্থিত। ভাল খাবার এবং কুস্তি সংস্কৃতির জন্য পরিচিত এই শহর। লাহোর থেকে প্রায় দেড় ঘণ্টা লাগে গুজরানওয়ালা শহরে পৌঁছতে। দেশভাগের আগে, যখন ঋষি সুনকের ঠাকুরদাদা-ঠাকুরমা এখানে থাকতেন, সেই সময় এই শহরে একটি বৃহৎ ও সমৃদ্ধশালী হিন্দু সম্প্রদায় ছিল। ব্রিটিশ ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে, অনেক হিন্দু, শিখ এবং মুসলমান দেশান্তরিত হতে বাধ্য হয়েছিলেন।

ঋষি সুনকের ঠাকুরদাদা রামদাস সুনক ও তার স্ত্রী সুহাগ রানী দাঙ্গার হাত থেকে বাঁচতে প্রথমে দিল্লিতে এসেছিলেন, তারপর ১৯৩৭-এ পাড়ি দিয়েছিলেন কেনিয়ায়। কেরানি হিসেবে কাজ নিয়েছিলেন সেখানে।

রামদাস ও সুহাগ রানীর ছয় সন্তান তিন ছেলে ও তিন মেয়ে। ঋষি সুনকের বাবা যশবীর সুনকের জন্ম হয়েছিল ১৯৪৯ সালে, নাইরোবিতে। ১৯৬৬ সালে লিভারপুল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন নিয়ে পড়াশোনা করার জন্য তিনি তিনি ইংল্যান্ডের লিভারপুলে এসেছিলেন। ১৯৭৭ সালে যশবীর সালে লিস্টারে ঋষির মা উষার সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। এর তিন বছর পর, ১৯৮০ সালে সাউদাম্পটনে জন্মগ্রহণ করেন ঋষি সুনক।

ঋষির ঠাকুর্দা রামদাস সুনক, ১৯৩৫ সালে গুজরানওয়ালা ছেড়েছিলেন, এটা জানার পর থেকেই পাকিস্তানি নেটিজেনরা, ঋষি সুনক তাদের লোকবলে দাবি করতে শুরু করেছে। এক পাক টুইটার ব্যবহারকারী বলেছেন, “আমি মনে করি পাকিস্তানেরও ঋষি সুনাকের উপর দাবি করা উচিত। কারণ তাঁর ঠাকুর্দা গুজরানওয়ালার বাসিন্দা ছিলেন।আরেকজন সাফ বলেছেন, “বাহ! কী অসাধারণ অর্জন। একজন পাকিস্তানি এখন ইংল্যান্ডের সর্বোচ্চ পদে আরোহণ করলেন।আরেকজন বলেছেন,”যেহেতু গুজরানওয়ালা পাকিস্তানে, তাই ১০০ বছর আগেও যারা এই শহরের বাসিন্দা ছিল, তারা আজ পাকিস্তানি।

কেউ কেউ অবশ্য বলেছেন, এটা ভারত ও পাকিস্তান দুই দেশের জন্যই গর্বের মুহূর্ত। একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, “সকালে গুজরানওয়ালার একজন পঞ্জাবি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবেন, এই আশা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে শুতে যাচ্ছি! এই মুহুর্তে পাকিস্তান এবং ভারত দুই দেশেরই যৌথভাবে গর্বিত হওয়া উচিত!

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।