বেনা‌পো‌ল সীমান্তে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

‌স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনা‌পোল সীমান্ত থেকে ৫০ বোতল ফেন‌সি‌ডিল ও ৩শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ক‌রে‌ছে পুলিশ।
রবিবার (৪ আগষ্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদেরকে আটক করে।
আটকৃতরা হ‌লো- ‌বেনা‌পোল পোর্ট থানাধীন দি‌ঘিরপাড় গ্রা‌মের নুর ইসলা‌মের ছে‌লে মিলন হো‌সেন (২৮) ও হো‌সেন আলীর ছে‌লে সোহাগ হো‌সেন (৩০)।
‌পুলিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তিতে জানতে পেরে, বেনা‌পোল পৌর এলাকার দি‌ঘিরপাড় গ্রা‌মের বাইপাস সড়‌কে অ‌ভিযান চা‌লি‌য়ে মিলন ও সোহাগকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৫০ বোতল ফেন‌সি‌ডিল ও ৩শ’ গ্রাম গাঁজা পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানার এএসআই দেলোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে আগামী কাল যশোর আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।