মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ বেনাপোল পোর্ট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান এর সাথে মতবিনিময় করেছেন শার্শা উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ৯ সেপ্টেম্বর পুলিশ ইন্সপেক্টর মামুন খান অফিসার ইনচার্জ হিসেবে বেনাপোল পোর্ট থানায় যোগদান করলে পর্যায়ক্রমে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান ও মত-বিনিময় করেন।
এসাথে ফুলেল শুভেচ্ছা জানান বেনাপোল বাজার কমিটিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতা-কর্মীরা। শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের নেতৃত্বে শুভেচ্ছা জানান বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, যশোর জেলা আওয়ামীলীগ নেতা আসিফ-উদ-দৌলা অলোক, শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, যুবলীগ নেতা সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বেনাপোল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান সজীবসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসাথে বেনাপোল বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমানের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান উক্ত বাজার কমিটির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান, সহ সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, তাহাজ্জেল হোসেন, সাইদুর রহমান, দিদার আহমেদ প্রমুখ।




