× Banner
সর্বশেষ
ইরাক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

বেনাপোলে ৪০৬ পিছ নকিয়া মোবাইল উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল – পুটখালি সড়কের গাতিপাড়া নামক স্থান থেকে ভারত থেকে চোরাইপথে আসা ৪০৬ পিছ নকিয়া মোবাইল সেট উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কোন চোরাচালানিকে আটক করতে পারে নাই। শনিবার বেলা ১০ টার সময় মোবাইল গুলি  উদ্ধার হয়।

বেনাপোল ক্যাম্পের হাবিলদার সারোয়ার হোসেন জানান, গোপন সংবাদে জানা যায় ভারত থেকে বিপুল পরিমান মোবাইল সেট নিয়ে বেনাপোলের দিকে চোরাকারবারিরা যাচ্ছে। তখন গাতিপাড়া নামক স্থানে অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকলে ভারত থেকে আসা জনৈক দুইজন লোক বিজিবির উপস্থিতি বুঝতে পেরে দুইটি বড় ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ দুটি উদ্ধার করে ক্যাম্পে  এনে খুলে তার ভিতর ৪০৬ টি নকিয়া ব্রান্ডের মোবাইল পাওয়া যায়।

গাতিপাড়া এলাকার একটি সুত্র জানায়, এত গুলো মোবাইল ফোন ভারত থেকে এনে বাংলাদেশে প্রবেশ করলে ও ট্রেনিং প্রাপ্ত বিজিবি দৌড়ে তাদের ধরতে না পারার জন্য জনমনে বিজিবির কার্যকলাপ নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হয়। সুত্র জানায় সেখানে ৪/৫ জন বিজিবি ছিল অথচ দুইজন চোরাকারবারির একজনকে ও ধরতে পারে নাই।

বেনাপোল ক্যাম্পের নায়েব সুবেদার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করেছেন। তিনি আরো জানান উদ্ধার হওয়া মোবাইল বেনাপোল কাষ্টমস হাউজে জমা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..