বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ সিরাজুল ইসলামের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের কৃতি সন্তান পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রথম আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ১৯৭০ সালে সর্বকনিষ্ঠ প্রাদেশিক পরিষদ সদস্য ও ৬/ক সেক্টরের বেসামরিক উপদেষ্টা, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, ৪(চার) বারের নির্বাচিত সাংসদ সদস্য, উত্তর বঙ্গের কৃতি সন্তান, পঞ্চগড়ের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ সিরাজুল ইসলামের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

পঞ্চগড় জেলা আওয়ামীলীগ জেলা কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। পঞ্চগড়ের পাঁচ উপজেলায়েও মিলাদ মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ সিরাজুল ইসলামের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।