× Banner
সর্বশেষ
শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিন লাদেনের ছেলের নাগরিকত্ব বাতিল করলো সৌদি আরব

Kishori
হালনাগাদ: শনিবার, ২ মার্চ, ২০১৯

যুক্তরাষ্ট্রের অভিযানে নিহত সাবেক আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের নাগরিকত্ব বাতিল করেছে সৌদি আরব। হামজার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তার পর এমন সিদ্ধান্ত নিলো দেশটি। সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। এর আগে হামজা বিন লাদেনকে ধরিয়ে দেয়ার বিনিময়ে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার ভোর রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার পোস্টে এ ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায়, হামজা বিন লাদেন হলো ইসলামবাদী সন্ত্রাসী সংগঠন আল কায়েদার উঠতি নেতা। গত কয়েক বছরে হামজা একাধিক ভিডিও এবং অডিও বার্তা প্রকাশ করেছে। এগুলোতে বাবার হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র এবং এর মৈত্রী দেশগুলোর ওপর আক্রমণ চালাতে তার অনুসারীদের নির্দেশ দিয়েছে সে। ধারণা করা হচ্ছে, বর্তমানে হামজার বয়স ৩০ বছর। দুই বছর আগেই যুক্তরাষ্ট্র তাকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে।

অনেকে মনে করেন, হামজা তার মায়ের সঙ্গে ইরানে বসবাস করছেন এবং সেখানেই বিয়ে করেছেন তিনি। আবার কারও ধারণা, হামজা পাকিস্তান, আফগানিস্তান বা সিরিয়ায় রয়েছেন। ২০১১ সালে পাকিস্তানে বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন দেয় লাদেন। এতে অন্তত ৩ হাজার মানুষ মারা যায়।


এ ক্যটাগরির আরো খবর..