মোঃমাসুদুর রহমান শেখ,শার্শা বেনাপোল প্রতিনিধি: আশরাফুল আলম (লিটন) ভাইয়ের অনন্য নেতৃত্বের প্রতি শতভাগ আস্থাশীল হাজারো জনতার অংশগ্রহনে আজ ১৪ই রমজানে শার্শা উপজেলার ০৮ নং বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান বাগআঁচড়া ফুলতলা বাজার স্ট্যান্ড প্রাঙ্গনে বাগআঁচড়া ৮নং ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব আব্দুল লতিফ ধাবকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র জননেতা জনাব আশরাফুল আলম (লিটন) ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সুযোগ্য শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব এস এম আসিফ উদ দৌলা সরদার অলোক ,শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব, আব্দুল মান্নান মিন্নু,পুটখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার,শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাংবাদিক আজিবর রহমান।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরিন আলম বাদল, শার্শা উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুজ্জামান বিটন ,যুগ্ম আহবায়ক জাকির হোসেন সেলিম রেজা বিপুল ,শার্শা উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আকুল হুসাইন, আরিফুর আরিফ, দ্বীন ইসলাম, মুকুল হোসেন,নাসির হোসেন সহ শার্শা উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের সুযোগ্য সম্মানিত নেতৃবৃন্দ।




