বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

বাংলাদেশ পুলিশের সংস্কারে সহযোগিতা করবে ইতালি

বাংলাদেশ পুলিশের সংস্কারে ইতালি সহযোগিতা করবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এর কয়েকদিনের মাথায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসলেন ইতালির রাষ্ট্রদূত।

তাদের বৈঠকে নিরাপদ, সংগঠিত ও নিয়মিত অভিবাসন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশের সংস্কার ইস্যু প্রাধান্য পেয়েছে।

জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে ড. ইউনূস বাংলাদেশ থেকে ইতালিতে ব্যাপক আকারে আনুষ্ঠানিকভাবে অভিবাসনের আহ্বান জানান।

তার এ আহ্বানের পরিপ্রেক্ষিতে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেন, উভয় দেশেরই অনিয়মিত অভিবাসন কাটাতে কঠোর পরিশ্রম করা উচিত।

আজকের বৈঠকে রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেন, আমরা বাংলাদেশের অভিবাসীদের রক্ষা করতে চাই। আমাদের আরও ভালো নিয়মিত অভিবাসনের জন্য কাজ করতে হবে।

ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণসহ পুলিশের সংস্কারে ইতালির সহযোগিতার প্রস্তাব দেন।

তিনি বলেন, আমাদের পুলিশ বেশ কয়েকটি দেশে এটি করে থাকে।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য শিগগিরই প্রত্যাবর্তন হবে। বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ২.৫ বিলিয়ন ডলার।

তিনি বলেন, ইতালীয় দূতাবাস শিগগিরই একটি চলচ্চিত্র উৎসব এবং একটি ব্যালে (ব্যালেতে নাচ, মূকাভিনয়, অভিনয় এবং সঙ্গীতের সমন্বয়ে শিল্প সৃষ্টি করা হয়) আয়োজন করবে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।