× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

বঙ্গবন্ধুর জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না -এমপি মিলাদ গাজী

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ যে নেতার জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশের জন্ম হতো না তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধুর স্বপ্নেরসোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের ঘরে ঘরে বিদ্যুতের আওতায় আগামী জুনের মধ্যে নবীগঞ্জের প্রতিটি ঘরে বিদ্যুত প্রদান করে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শেরপুর ইকনোমিক জোনের কার্যক্রম চালু হলে সেখান অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিন ও জাতীর শিশু দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্টিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্থা তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,উপজেলা জাসদের সভাপতি মোঃ আব্দুর রউফ,হবিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি শাহেদ গাজী, ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার মৌলাদ হোসেন কাজল,উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু অধিকারী,ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী,পৌর সভার প্যানেল মেয়র এটি এম সালাম,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল,উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহনুর আলম ছানু।

বক্তব্য রাখেন উপজেলা মহিলা লীগের সভাপতি দিলারা হোসেন,উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব নিজামুল হক চৌধুরী । বঙ্গবন্ধুর ৭ মার্চের উপর ভাষন দেন ছাত্রী সামিয়া মুকিত চৌধুরী।

সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন মাওলানা মাহবুবুর রহমান,গীতাপাঠ করেন বিপুল চক্রবর্ত্তী। আলোচনা সভার পুর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পন করে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর প্রদক্ষিন করা হয়। পরে দিবসটি পালন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগীতা ও ঐতিহাসিক ৭ মার্চের ভাষনে প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এ সময় আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..