× Banner
সর্বশেষ
সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি – তথ্যমন্ত্রী মান্দায় পাউবোর জমি দখল করে ধানের আড়ত নির্মাণ, উচ্ছেদের দাবিতে অভিযোগ বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় বীজ ও ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’ – কৃষিমন্ত্রী

চাকরি ডেস্ক

প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের প্রবেশপত্র ডাউনলোড শুরু

ACP
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০২২
তৃতীয় ধাপের প্রবেশপত্র ডাউনলোড শুরু

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপের পরীক্ষা আগামী শুক্রবার ৩২ জেলায় অনুষ্ঠিত হবে। বন্যার কারণে পিছিয়ে যাওয়া সিলেট জেলার পরীক্ষাও ওই দিন অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।

তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের http://admit.dpe.gov.bd/ এই ওয়েবসাইটে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অফিস চলাকালে (০১৭৬৮-৬৮২২৪০, ০১৭৮৫-২৭৮২০৫, ০১৭১০-৮৮২৯৫৬, ০১৭০৬-৫০৪১৭৯) এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে। অনুমতি ছাড়া অন্যের প্রবেশপত্র ডাউনলোড করতে নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, প্রবেশপত্র ডাউনলোড করার পর অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট করতে হবে। নিজের জাতীয় পরিচয়পত্র ও প্রবেশপত্রের রঙিন কপি পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রবেশপত্রে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..