প্রধানমন্ত্রীকে ওয়ালটন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

চতুর্থবারের মত বাংলাদেশ সরকার প্রধান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশের দ্রুত ধাবিতমান ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন পরিবার।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক তাহমিনা আফরোজ তান্না ও রাইসা সিগমা হিমা।

শুভেচ্ছা বিনিময়কালে ওয়ালটন কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে তৈরি খুচরা যন্ত্রাংশ ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম ও অপারেটিভ ডিরেক্টর শরীফ হারুনুর রশীদ। দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি পণ্য খাতের বিকাশসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখায় ওয়ালটন পরিবারকে ধন্যবাদ জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।