২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে সারাদেশে পিইসিতে পাসের হার ৯৭ দশমিক ৫৯ শতাংশ, ইবতেদায়ীতে (ইইসি) ৯৭ দশমিক ৬৯ শতাংশ।
পিইসি ও ইইসি পরীক্ষা ১৮ নভেম্বর শুরু হয়, শেষ হয় ২৬ নভেম্বর।
পিইসিতে জিপিএ–৫ পেয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী এবং ইইসি জিপিএ–৫ পেয়েছে ১২ হাজার ২২৪ জন পরীক্ষার্থী।




