পবিত্র ঈদুল ফিতরে স্থলবন্দর ৬ দিনের জন্য আমদানি-রফতানি বন্ধ

পবিত্র ঈদুল ফিতরে স্থলবন্দর ৬ দিনের জন্য আমদানি-রফতানি বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে ৬ দিনের জন্য আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ স্থলবন্দর দিয়ে সোমবার (১০ মে) থেকে শনিবার (১৫ মে) পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

রেবাবার (০৯ মে) সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি এবং স্থলবন্দরের বিপরীত দিকে অবস্থিত ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের এ তথ্য জানানো হয়েছে।

সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল বলেন, আগামী ১৬ মে থেকে বন্দর দিয়ে আবারও নতুন করে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভারতে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণ ভারত-বাংলাদেশ বেশকিছু সীমান্ত সাময়িক বন্ধ রাখলেও করোনার মহামারিতেও  কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু থাকে।

প্রতিদিন এক থেকে দেড়শ  ট্রাক পণ্য নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় বন্দর এলাকা করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।