নিজ দ্বায়িত্বে রায় সংশোধন করবেন

বিশেষ প্রতিবেদকঃ  আপনি অযাচিতভাবে স্বতঃপ্রণোদিতভাবে যে কাজগুলো করেছেন, আমরা দাবি করব আপনি আবার নিজ ইচ্ছায় সেগুলো প্রত্যাহার করে নিন। তা যদি না নেন, যদি আপনি মনে করেন, বিচার বিভাগকে জাতির প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাবেন, তাহলে আমাদের বুঝতে হবে, আপনি বিশেষ কোনো এজেন্ডা নিয়ে এ কাজগুলো করছেন। যদি কোনো এজেন্ড না থেকে থাকে তাহলে আপনারই দায়িত্ব আপনার রায় আপনি সংশোধন করবেন।’

আজ সোমবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান বিচারপতিকে উদ্দেশ করে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘গাজীপুর পুলিশ লাইন্সে পুলিশ সুপার হারুন অর রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ।

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘রায়ে জাতির জনককে খাটো করা হয়েছে। রায়ে বলা হয়েছে, বঙ্গবন্ধু একক নেতা ছিলেন না। তাহলে আর কে কে নেতা ছিলেন সেটা বলেন?’

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি নিজেই আদালতে বলেছেন, তিনি শান্তি কমিটির সদস্য ছিলেন। আবার তিনি বলেছেন, আমি রাত্রি বেলায় মুক্তিযোদ্ধাদের সাহায্য করতাম। তার চরিত্রটা মুনাফিকের। দিনের বেলা একটা করতেন, রাত্রে আরেকটা করতেন, এটা মুনাফিকের লক্ষণ। তিনি যদি সর্বোচ্চ চেয়ারে বসে আজও সেই একাত্তরের ভূমিকা পালন করতে চান, তা নিশ্চয় জাতি বিনা চ্যালেঞ্জে মেনে নিতে পারে না। অবশ্যই জাতি যেমনিভাবে পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়িত করে দেশকে স্বাধীন করেছে, একইভাবে ঐক্যবদ্ধভাবে এ সমস্ত অবান্তর কথা যারা বলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।