× Banner
সর্বশেষ
শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস

নান্নার বাজার বণিক সমিতির নির্বাচন-২০১৬ইং

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

দুলাল চন্দ্র পাল, স্টাফ রিপোর্টার: ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামে নান্নার বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচন আগামী ২৯শে আগষ্ট সোমবার অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আর প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই নান্নার বাজারস্থ বিভিন্ন স্থানে পোষ্টার ও ব্যানার সয়লাব করে রাখেন। নান্নার বাজারের বিভিন্ন স্থানে ছেয়ে গেছে পোষ্টার ও ব্যানারে।

এবারের বণিক কল্যাণ নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারন সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জনসহ মোট  ১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধিতা করবেন। এছাড়া ধর্ম সম্পাদক, ক্রীড়া সম্পাদক, প্রচার সম্পাদক ও সাধারণ সদস্য পদে বিনা প্রতিদন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।  বাজারে ভোটার রয়েছেন ১৫১ জন। বাজারের সবার মুখে এখন নির্বাচন নিয়েই আলোচনা। চায়ের দোকান গুলো যেন আলোচনা আর সমালোচনার কেন্দ্র স্থলে পরিনত হয়েছে।

এদিকে শেষ মূর্হুতে প্রার্থীদের প্রচার-প্রচারনা তুঙ্গে। বসে নেই নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থীরা সকাল থেকেই ছুটছেন বাজারের ভোটারদের কাছে। বাজারের পাশা-পাশি বাড়িতেও যাচ্ছেন ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে।

শান্তিপূর্ণভাবে বণিক সমিতির নির্বাচন সফলের লক্ষে ব্যবসায়ীসহ এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..