× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নানার ধর্ষণে প্রতিবন্ধী নাতনী গর্ভবতী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ নানা প্রতিবন্ধি নাতনীকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে ধর্ষণ করে চার মাসের অন্তঃসত্ত্বা করলেন। মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বেতুলিয়া গ্রামে চুন্নু মুন্সীর (৬০) ধর্ষণের শিকার হয়ে তারই এক প্রতিবন্ধী নাতনি (১৮) চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।

এ ঘটনায় মেয়ের বাবার দায়ের করা মামলায় সোমবার রাতে নানা চুন্নু মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের ওয়াজউদ্দিনের ছেলে এবং ছয় সন্তানের জনক। আর ওই মেয়েটি একই উপজেলার বরাই ভিকরা গ্রামের রিকশা চালকের মেয়ে।

মেয়েটির বাবা জানান, প্রায় আট বছর আগে দাম্পত্য কলহে তার স্ত্রী ছেলেকে রেখে বুদ্ধি প্রতিবন্ধী ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। সেখানে থাকা অবস্থায় ২ এপ্রিল চুন্নু মুন্সী তার নাতনিকে ধর্ষণ করে। এরপর থেকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে নাতনির সঙ্গে শারীরিক মেলামেশা করে আসছিলেন তিনি।

লজ্জায় দীর্ঘ দিন গোপন রাখলেও অন্তঃসত্ত্বা হওয়ার লক্ষণ দেখে বিষয়টি কয়েকদিন আগে বাবা ও ভাইকে জানায় মেয়েটি। পরে তার স্বাস্থ্য পরীক্ষা করে প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হন তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, মেয়েটির বাবা মামলা করায় সোমবার রাত আটটার দিকে চুন্নুকে গ্রেপ্তার করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..