× Banner
সর্বশেষ
নৈশভোজের সময় গুলির ঘটনার পর ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’ ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি;  নিরাপদ আছেন ট্রাম্প, শুটার গ্রেফতার মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী

নবীগঞ্জে নুরুল মিয়ার আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কাঞ্চন দাশ

Dutta
হালনাগাদ: শনিবার, ৩ অক্টোবর, ২০২০
পাঞ্জা লড়ছে কাঞ্চন দাশ

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জে তুচ্ছ ঘটনা ও কথা কাটাকাটিকে কেন্দ্র করে গাছের ডাল দিয়ে পিঠিয়ে কাঞ্চন দাশ(২৮) নামের এক অসুস্থ যুবককে রক্তাক্ত জখম করেছে একই গ্রামের নুরুল মিয়া নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে।

জানাযায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের কালীপদ দাশের পুত্র অসুস্থ কাঞ্চন দাশ(২৮)কে রাস্তা দিয়ে চলাচলে বাধা দেয় একই গ্রামের মৃত মখলু মিয়ার পুত্র নুরুল মিয়া। এরই জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে কাঞ্চনের উপর চড়াও হয়ে নুরুল গাছের ডাল দিয়ে বেদড়ক মারপিট করে।

এক পর্যায়ে কাঞ্চন দৌড়ে ঘরে গেলে নুরুল ঘরের ভিতর ঢুকেও তাকে মারধোর করে রক্তাক্ত জখম করে। রক্তাক্ত অবস্থায় কাঞ্চনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরন করেন।

আঘাতের কারনে হাসপাতালে কাঞ্চনের মাথায় ৪টি সেলাই,সিটিস্ক্যান করানোসহ সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে বলে জানাগেছে। এ ব্যাপারে নবীগহ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..