নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি, বিপ্লব কুমার সাহা: দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী কোটা সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কোঠা বহাল রাখার দাবীতে মানবন্ধন, স্বারকলিপি প্রদান ও সাংবাদিক সম্মেলন করেছে উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্ঠি সম্প্রদায়ের শিক্ষার্থীরা।
গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে নবাবগঞ্জ-বিরামপুর সড়কে নবাবগঞ্জ সান্তাল ষ্টুডেন্টস ফেডারেশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে প্রধান মন্ত্রীর বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট তাদের দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান করে। পরে তারা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সান্তাল স্টুডেন্ট ফেডারেশনের সভাপতি মিকাইল টুডু । সংবাদ সম্মেলনে দিনাজপুর জেলা উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের আহ্বয়ক শ্যামল মার্ডী, স্টুডেন্ট ফেডারেশনর সহ-সভাপতি রবিন মুুর্মু , হাজি দানেশ বিশ্ব বিদ্যালয়ের স্টুডেন্ট নিরালা সরেন প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান- চলমান কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিগত ১৩ আগষ্ট কোটা সংস্কার কমিটির প্রতিবেদনে আদিবাসী কোটা সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কোটা বাতিলের সুপারিশ করা হয়। আদিবাসী কোটা বাতিল হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আরও পিছিয়ে পড়বে। ফলে তাদের কোটা বহাল রাখার দাবী জানায়।



