ধামইরহাটে সরাসরি কৃষকদের নিকট থেকে ধানক্রয় উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধিঃ ধামইরহাটে কৃষকদের নিকট থেকে সরকারি গুদামে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

আজ ২০ নভেম্বর বুধবার সকাল ১০টায় ধমইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী গুদাম চত্বরে কৃষকদের নিকট থেকে ধান ক্রয়ের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন।এসময় ধান ক্রয় কমিটির সভাপতি এবং ইউএনও গনপতি রায়,ওসি জাকিরুল ইসলাম, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা জাহেদুর রহমান,আগ্রাদিগুন গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবিপ্রয় রায়, খাদ্য পরিদর্শক আবুল হোসেন,সহকারী উপ খাদ্য পরিদর্শক তাপস কুমার প্রামানিক, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, আ’লীগ নেতা ওবায়দুল হক সরকার, চাতাল মালিক সামসুজ্জোহা হাকিম, কৃষকলীগ সম্পাদক জহুরুল হক, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, মোতারফ হোসেন মুুকুল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।গুদাম কর্মকর্তা জানান ২৬টাকা দরে কৃষকের নিকট থেকে ধামইরহাট গুদামে ১ হাজার ২৮৭ মেট্রিক টন, রাঙ্গামাটি গুদামে ২৬০ মেট্রিক টন ও আগ্রাদ্বিগুন গুদামে ৪৮৪ মেট্রিক টন সহ মোট ২হাজার ৩১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।