× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে গ্রাহকবান্ধব এজিএম হানিফ রেজাকে সংবর্ধনা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/AGMHanif-Reza.jpg

ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে পল্লী বিদ্যুতের গ্রাহক বান্ধব এজিএম (ওএন্ডএম) হানিফ রেজাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৯ সেপ্টেম্বর বিকেল ৪ টায় ধামইরহাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও নবাগত এজিএম মাজহারুল ইসলামকে শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ধামইরহাট জোনাল অফিসের ডিজিএম শাহিন কবির। বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সম্পাদক ও প্যানেল মেয়র মেহেদী হাসান, প্রেস ক্লাবের উপদেষ্টা জুলফিকার আলী, সাংবাদিক পাস্কায়েল হেমরম, জাহিদ হোসেন, শহিদুল ইসলাম, সোহেল রানা প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী অতিথি এজিএম হানিফ রেজাকে বিদায় সম্মাননা স্মারক ও নবাগত অতিথি এজিএম মাজহারুল ইসলামকে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..