আরাফাত আজাদ, দাকোপ (চালনা): বঙ্গবন্ধুর ভ্রাষ্তুপুত্র, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য ছোটভাই শেখ সোহেল এর সহায়তায় দাকোপে হতদরিদ্র ও অসহায় মহিলাদের মাঝে ঈদ উপহার।
আজ ২২মে শুক্রবার চালনা পৌরসভা সহ উপজেলার ৯টি ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় মহিলাদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরন করছেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শিপন ভূইয়া, আব্দুল গফুর সানা, গোবিন্দ বিশ্বাস, শিবপদ মন্ডল, উপজেলা যুবলীগ নেতা রতন কুমার মন্ডল, পৌর যুবলীগ নেতা আরাফাত আজাদ, ছাত্রলীগের মাসুম হাওলাদার, স্বপ্নীল মন্ডল প্রমুখ।
দাকোপ উপজেলার ৯ ইউনিয়নে ৯০০ পিচ এবং চালনা পৌরসভার মধ্যে ১৫০ পিচ শাড়ি বিতরণ করা হয়। আলহাজ্ব শেখ আবুল হোসেন এবং মেয়র সনত কুমার বিশ্বাস বস্ত্র বিতরণ শুরু করার আগে শেখ সোহেলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
দাকোপ উপজেলার অসহায় মহিলারা এই শাড়ি পেয়ে আনন্দিত হয়। অনেকে দোয়া করে বলেন আল্লাহ আপনাদের এরকম দান করার তৌফিক দান করুন। আমাদের মত মানুষের কথা যারা ভাবছেন আল্লাহ তাদের শত বছর হায়াত দান করুন।





