× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এর বৈঠক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি, সমুদ্র বন্দরসমূহের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত  স্বচ্ছতার সাথে অধিগ্রহণ এবং জনগণের সন্তোষ নিশ্চিত করতে হবে -ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হলেন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী

স্ত্রীসহ দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জেওয়েলি এমখিজে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজেই টুইটে জানান আমার স্ত্রী এবং আমি এই ভাইরাস থেকে পুরোপুরি সুস্থ হবো বলে আশাবাদী।

রোববার নিজেই টুইটে স্ত্রীসহ করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী । তিনি বলেন, আজ আমার স্ত্রী ডা. মে এমখিজে এবং আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি।

দক্ষিণ আফ্রিকার শীর্ষ এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, শনিবার মৃদু লক্ষণ দেখা যাওয়ার পর তিনি করোনার পরীক্ষা করান। তিনি বলেন, এখন আমি হোম কোয়ারেন্টিনে আছি।

এসময় তিনি দক্ষিণ আফ্রিকার মানুষজনকে স্বাস্থ্যবিধি, যেমন- ফেস মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হাত ধোয়ার মতো বিষয়গুলো মেনে চলতে আহ্বান জানান। এমখিজে বলেন, এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে তার দেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছয়টি দেশের একটি ছিল দক্ষিণ আফ্রিকা। তবে এখন বিশ্বে সংক্রমিত দেশের তালিকায় ১২তম হচ্ছে দক্ষিণ আফ্রিকা। যদিও আফ্রিকা মহাদেশের মধ্যে আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

উল্লেখ্য, রোববার দক্ষিণ আফ্রিকায় ১ হাজার ৬৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৩ হাজার ৭৯৩ জন। তবে সুস্থ হয়েছে ৬ লাখের বেশি মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..