থানচিতে ৫১ কোটি  টাকার ২৩টি প্রকল্পের উদ্বোধন করলেন বীর বাহাদুর উশৈসিং

থানচিতে ৫১ কোটি  টাকার ২৩টি প্রকল্পের উদ্বোধন করলেন বীর বাহাদুর উশৈসিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বান্দরবানের থানচি আজ মডেল উপজেলায় পরিণত হয়েছে। এক সময়ের দেশের সবচেয়ে দুর্গম থানচি আজ সারা দেশের জন্য আকর্ষণীয় উপজেলা হিসেবে পরিচিতি পাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, চিকিৎসাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফলে থানচি উপজেলা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী আজ ৩১ ডিসেম্বর বান্দরবানের থানচি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন।

বীর বাহাদুর বলেন, পার্বত্য এলাকায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং আগামীতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য এলাকার অভূতপূর্ব উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নিবার্হী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নিবার্হী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছিন আরাফাতসহ বান্দরবান জেলা ও থানচি উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এ সময় ৩১ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ১০টি প্রকল্প, ১৭ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৭টি প্রকল্প এবং ৪ কোটি টাকা ব্যয়ে পার্বত্য জেলা পরিষদের ৬টি প্রকল্পের উদ্বোধন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।