× Banner
সর্বশেষ
আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

তেঁতুলিয়ায় বজ্রপাতে দু’জন নিহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: ১৭ আগস্ট (বুধবার ) বিকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে বজ্রপাতে দু’জন নিহত ও তিনজন আহত হয়েছে।

নিহতরা হলেন তীরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামের তাহিরুল ইসলামের ছেলে আজিমুল ইসলাম (২৫) ও একই গ্রামের হায়দার আলীর ছেলে শাহরিয়ার(৯)।

এলাকাবাসী জানান, বিকালে গ্রামের একটি পুকুরে এরা মাছ ধরছিল। হালকা বৃষ্টি শুরু হয়। এসময় আকস্মিকভাবে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আজিমুল ও শাহরিয়ার ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় একই গ্রামের সোবহানের ছেলে আলাল, আলালের ছেলে রুবেল ও প্রতিবেশী শাকিল। তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বজ্রপাতে দু’জন নিহত ও তিনজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..