চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার কারণে নিহত শিক্ষার্থীসহ প্রাণ হারানো সাধারণ মানুষের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে ও রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ জুলাই মঙ্গলবার বেলা ১২ টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত দেব এর সভাপতিত্বে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, শ্রী পংকজ দেবনাথ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, সুভাষ সিংহ রায়, অধ্যাপক ডঃ চন্দ্রনাথ পোদ্দার প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস সাধন।


