ট্রাম্পের জয়ে মেয়েদের কী বলেছিলেন ওবামা?

আন্তর্জাতিক ডেস্কঃ নিজের মেয়ে মালিয়া ও শাশার কাছে ট্রাম্পের জয়কে একটি ‘বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন বারাক ওবামা। তিনি তার মেয়েদের উদ্দেশে বলেছিলেন, তোমাদের কর্তব্য হচ্ছে জনগণের জন্য লড়াই করা, তাদের উৎসাহিত করা। তোমরা একটি ‘বিপর্যয়ে’ উদ্বিগ্ন হয়ে পড়ো না বরং সামনে এগিয়ে যেতে লড়ে যাও।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউইয়র্কের খবরে এই কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়, ওবামা তার মেয়েদের বলেছিলেন, ওই মানুষ খুবই জটিল। সমাজ ও সংস্কৃতি আসলেই খুব জটিল…এটা কোনো গণিতের পাঠ নয়, এটা জীববিজ্ঞান ও রসায়নের পাঠ। মানবজাতি খুবই বিশৃঙ্খল। তাই একজন নাগরিক ও পরিশীলিত মানুষ হিসেবে তোমাদের কাজ হচ্ছে প্রতিনিয়ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাদের সঙ্গে সদ্ব্যবহার করা।

ওবামা আরো বলেন, সমাজে যেকোনো সময় গোঁড়ামির উত্থান ঘটতে পারে। তোমাদেরকে এরকম পরিস্থিতির মোকাবিলাও করতে হতে পারে। এ গোঁড়ামি কখনো থেমে থাকে না। তবে এর জন্য কখনো মুষড়ে পড়ো না। তোমরা কখনো বিপর্যয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।