× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন হার্ডওয়ারের দোকানে জরিমানা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে বিক্রয় নিষিদ্ধ স্পিরিট বিক্রির অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পাগলা কানাই মোড়, অগ্নিবীনা সড়ক, মাওলানা ভাষানী সড়কের বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়।

আদালত সুত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের দেওয়া সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বিভিন্ন দোকানে অভিযান চালায়। সেসময় তারপিন ও বার্ণিশে স্পিরিট মিশিয়ে বিক্রি করার অপরাধে পাগলা কানাই সড়কের মোল্লা হার্ডওয়ার, এসএ হার্ডওয়ার, মিরা হার্ডওয়ার, অগ্নিবীনা সড়কের সোনালী হার্ডওয়ার ও মাওলানা ভাসানী সড়কের মাজেদা হার্ডওয়ারে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, পাপিয়া সুলতানা, সিপাই সাইদুল হক, আব্দুল আজিজ খান উপস্থিত ছিলেন।

 


এ ক্যটাগরির আরো খবর..