× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

ঝিনাইদহে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত

admin
হালনাগাদ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥  ১১ সেপ্টম্বর’২০১৬: ঝিনাইদহ বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। রোববার বেলা ১২ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পবহাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, যশোর থেকে কুড়িগ্রামগামী বিআরটিসি’র একটি বাস ঝিনাইদহ শহরের পবহাটি নামকস্থানে পৌছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক, হেলপার ও বাসের ২০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

এদের মধ্যে বাস চালক নাজমুল হাসান ও যাত্রী লাবু হোসেন নামের দুই জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক।
ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..