ঝিনাইদহের কোটচাদপুরে মাদক ব্যবসায়ীদেরগোলাগুলিতে ১ জন নিহত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের কোটচাদপুরে কাগমারী নামক স্থানে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে ডাবলু (৩০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

আজ ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার রেল স্টেশন পাড়ার আত্তাব আলীর ছেলে।

কোটচাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ উদ্দিন জানান, কোটচাদপুর উপজলার কাগমারী নামক স্থানে গোলাগুলি হচ্ছে এমন খবরে সেখানে পৌছায় পুলিশ। পরে স্থানীয়দের সাথে নিয়ে সেখানে তল্লাসী অবস্থায় এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়।

সেসময় ঘটনাস্থল থেকে ১ টি শুটার গান, ১ রাউন্ড গুলি, ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে সকালে থানায় এসে স্থানীয়রা সনাকত্ করে এটি মাদক ব্যবসায়ী ও ডাকাত ডাবলু’র লাশ। নিহত ডাবলুর বিরুদ্ধে থানায় একাধীয় হত্যা, মাদক মাদমলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।