ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি॥ ০৪-১১-১৭ঃ ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, তরিকুল ইসলাম এর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মসিউর রহমান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এম.এ ওহাবের মুক্তির দাবীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে ফয়লা রোডস্থ বি এন পির দলীয় কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত সমাবেশ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাবেক প্যানেল মেয়র, সাবেক ছাত্র নেতা হামিদুল ইসলাম হামিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কুরবান আলী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুর রহমান মিলন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান আলী খোকন, বিএনপি নেতা জুমারত আলী, প্রভাষক আব্দুল মজিদ, জাহিদুল ইসলাম লস্কার, আসলাম উদ্দিন, শ্রমিক নেতা ফরিদ উদ্দিন, যুবনেতা শাহিন লস্কার, মিজানুর রহমান, মিলন হোসেন, ইকবাল হোসেন ভোলা, ছাত্রনেতা টিপু সুলতান রনি, মিলন, সজল, শফিক প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে সাবেক এমপি মসিউর রহমান ও এম.এ ওহাবের নিঃশর্ত মুক্তি দাবী করেন। সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী, জননেতা তরিকুল ইসলাম এর দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ মুশফিকুর রহমান ঠান্ডু।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।