× Banner
সর্বশেষ
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর

পিআইডি

জাতির সংস্কৃতি-ইতিহাস ও সমাজজীবনের প্রতিচ্ছবি চলচ্চিত্র -তথ্য প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২৬
জাতির সংস্কৃতি-ইতিহাস

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতির সংস্কৃতি-ইতিহাস ও সমাজজীবনের প্রতিচ্ছবি হলো চলচ্চিত্র। দেশের অডিওভিজ্যুয়াল ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে। বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষ্যে আজ রাজধানী ঢাকায় আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে অত্যন্ত আন্তরিক। চলচ্চিত্র সংরক্ষণ, ডিজিটাইজেশন এবং গবেষণাভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও সংস্কৃতি সঠিকভাবে পৌঁছে দিতে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানদের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান, সচিব মাহবুবা ফারজানা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, গবেষক, সাংবাদিক ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন ।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন । অনুষ্ঠানে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা অংশ নেন ।


এ ক্যটাগরির আরো খবর..