× Banner
সর্বশেষ
বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

ছাতকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনাসভা

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ ছাতকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সভার পূর্বে দিবসটি উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিপ্তরের উদ্যোগে পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাসের সভাপতিত্বে ও শিক্ষক লোপা দাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ প্রধান শিক্ষক মঈনূল হুসেন চৌধুরী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জব্বার, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন, বাগবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, জালালিয়া আলিম মাদ্রাসার শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, শিক্ষার্থী সিদ্দিকুর রহমান ও গীতা পাঠ করেন শিক্ষার্থী শ্রেয়া দাস।


এ ক্যটাগরির আরো খবর..