× Banner
সর্বশেষ
শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

চোখে অপারেশন না হলে ধান কাটতে যেতাম: প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ জুন, ২০১৯

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনের নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে সব কাজ করতে হবে। আমি তো বলেছিলাম দরকার হলে আমি নিজে ধান কাটতে যাব। আমার চোখে অপারেশন না হলে আমি ঠিকই ধান কাটতে যেতাম। আমি দেখিয়ে দিতাম আমার কাছে সব কাজ সমান।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১১০, ১১১ এবং ১১২তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে রোববার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি এটুকুই অনুরোধ করব, যেখানে যাবেন শুধু চাকরির জন্য চাকরি করবেন না। জনসেবা ও দেশ সেবা করা, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসার কথাগুলো মনে রাখবেন। মনে রাখবেন কোনো কাজই ছোট কাজ নয়।’

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘শিক্ষায় আমরা সবাইকে উৎসাহিত করছি। কিন্তু কোনো কাজ যে ছোট কাজ না, সেটা মাথায় রাখতে হবে। লেখাপড়া শিখলে ধান কাটতে পারবো না, এই মানসিকতা ত্যাগ করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কর্মক্ষেত্রে সব থেকে বড় কথা আত্মবিশ্বাস। কোনো একটা কাজ করতে গেলে কিভাবে করব, কিভাবে হবে, কিভাবে টাকা আসবে, কোত্থেকে আসবে…এত দুশ্চিন্তা না করে মনে রাখতে হবে এ কাজটা করতে হবে। কিভাবে করতে হবে সেটা নিজেকেই খুঁজে বের করতে হবে। নিজের ভেতর ইনোভেটিভ চিন্তা থাকতে হবে। দ্বিধা-দ্বন্দ্বে ভুগলে চলবে না। পাশাপাশি প্রতিনিয়ত পরিবর্তনশীল নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন কর্মক্ষেত্রে অনেক পরিবর্তন এনেছে। এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।’

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মাঠ প্রশাসনে যারা কাজ করবেন তাদের ওখানকার সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। জনগণের জন্য কাজ করতে হবে। তারা যেন ন্যায়বিচার পায় সেদিকে দৃষ্টি দিতে হবে। শুধু গতানুগতিকভাবে দেশ চালালে চলবে না। একেবারে তৃণমূল পর্যায় থেকে দেশটাকে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন করে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান, জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..