রাজিব শর্মা,(চট্টগ্রাম ব্যুরো): চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ মে) সকাল ৯টায় বৈশাখী রেস্তোরাঁরা সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত দুই নারী মাদক বিক্রেতা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার খালেকের স্ত্রী রিনা আক্তার (৪৬) ও ফেনীর সদর উপজেলার শাহ আলমের স্ত্রী লায়লী বেগম (৩৯)।
এবিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনায়েত বাজার এলাকা থেকে দুই নারী মাদক ব্যবসায়ীকে ৭ কেজি গাঁজাসহ আটক করা হয়।
তিনি বলেন, গ্রেফতার দুই নারী পেশাদার মাদক বিক্রেতা। তাদের মধ্যে রিনার বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় ও লায়লীর বিরুদ্ধে ফেনী সদর থানায় মাদক আইনে মামলা আছে।
শুক্রবার গাঁজা উদ্ধারের ঘটনায় দুই নারী মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক আইনে কোতয়ালী থানায়ও একটি মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসিন।



