× Banner
সর্বশেষ
দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে – স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে – শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই – তথ্যমন্ত্রী কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রকৌশলীদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে – আইনমন্ত্রী

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: শুক্রবার, ৮ মে, ২০২৬
কোটালীপাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কোটালীপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতনের সততা মিলনায়তনে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে  অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির ফরিদপুর আঞ্চলিক শাখার সভাপতি মো: সরওয়ার হোসেন তালুকদার।

উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি রসময় রত্নের সভাপতিত্বে ও সম্পাদক সিপন ঘরামীর সঞ্চালনায় কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মতিয়ার হোসেন,শিক্ষক অনাদি বিশ্বাস,এস এম কামরুজ্জামান, সংগঠনের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোহম্মদ আমিনুল ইসলাম,ক্যাশিয়ার দীপক গাইন, সদস্য শিল্পী বাগচী,রেবা খানম বক্তব্য রাখেন।

উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সম্পাদক সিপন ঘরামী তাঁর বক্তব্যে সংগঠনের সকল সদস্যদের নিয়মিত সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সভায় ক্রেডিট ইউনিয়নের বিগত বছরের বার্ষিক প্রতিবেদন এবং অডিট রিপোর্ট পেশ করা হয়। পরে ক্রেডিট ইউনিয়নের নিয়মিত সঞ্চয়কারী এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও লভ্যাংশ প্রদান করা হয়।

সভায় ক্রেডিট ইউনিয়নের সদস্য উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শতাধিক শিক্ষক এবং কর্মচারী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..