কুড়িগ্রামে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ শুরু

রতিকান্ত রায় কুড়িগ্রাম প্রতিনিধি : ‘স্বাস্থ্যসেবার অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে নিয়ে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও শুরু হয়েছে স্বাস্থ্যসেবা সপ্তাহ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে জাতীয়ভাবে একযোগে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উক্ত অনুষ্ঠানটি উদযাপন করতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বরে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: অমিত কুমার বসু, সদর উপজেলা নির্বাহী অফিসার আমিন আল পারভেজ, প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ। এসময় স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও ছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা, ক্রোড়পত্র প্রকাশ, ডকুমেন্টরী প্রদর্শন, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা প্রদান, চিকিৎসাসেবায় নৈতিকতা বিষয়ক আলোচনা, স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ক আলোচনা, স্বাস্থ্য বিষয়ক সেমিনার এবং রক্তদান কর্মসূচি’র মাধ্যমে আগামি ২০ এপ্রিল পর্যন্ত সেবা সপ্তাহ পালিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।