স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ র্যাব-৬ মিষ্টি কুমড়া ভর্তি পিকআপ ভ্যান থেকে ১১ কেজি গাঁজা ও ১১৭ বোতল ফেন্সিডিলসহ দু’জন মাদক ব্যবসায়ী আটক করেছে।
সোমবার রাতে ঝিনাইদহ শহরের বিসিক শিল্পনগরীর সামনে থেকে তাদের আটক ও মাদকদ্রব্য উদ্ধার করে।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ র্যাব সিপিসি-২ থেকে এক মেইল বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চুয়াডাঙ্গা থেকে একটি মিষ্টি কুমড়া বহনকারী পিকআপ যোগে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল ঢাকায় নেওয়া হচ্ছে। সংবাদ পেয়ে ঝিনাইদহের র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের নেতৃত্বে¡ শহরের বিসিক শিল্প নগরীর সামনে মহাসড়কে চেক পোষ্ট বসায়
। একটি মিষ্টি কুমড়া ভর্তি পিকআপ চেক পোষ্টের সামনে আসলে থামার সিগন্যাল দেয়। এসময় পিকআপটি রাস্তার পাশে থামিয়ে পিকআপের ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ড্রাইভার মারুফ হোসেন (২৪) ও সহযোগী হাসমত মোল্লাকে আটক করে। পরে মিষ্টি কুমড়া ভর্তি পিকআপ ভ্যান তল্লাসি করে ১১ কেজি গাঁজা ও ১১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার মূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা।



