× Banner
সর্বশেষ
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী

কালীগঞ্জে দেশ সেরা ক্ষুদে ফুটবলারদের বিরোচিত সংবর্ধনা

admin
হালনাগাদ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের বিরোচিত সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৪৫ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ ফুটবলে দেশ সেরা অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করায় তাদের এ সংবর্ধণা প্রদান করা হয়।

শনিবার সকাল ১১ টার দিকে সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে খেলোয়ারদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) শাহানাজ পারভীন, পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস, কোটচাঁদপুর সার্কেলের এএসপি আলী আযম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান পূর্বে জাতীয় চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষাথীরা এক বর্ণাঢ্য র‌্যালী  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এ ক্যটাগরির আরো খবর..