কামারখালী ইউনিয়নে সালামতপুর গ্রামের নদীভাঙ্গন ও পুকুর ভরাট কাজ পরিদর্শন

কামারখালী ইউনিয়নে সালামতপুর গ্রামের নদীভাঙ্গন ও পুকুর ভরাট কাজ পরিদর্শন

মধুখালী প্রতিনিধিঃ রবিবার ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মধুমতি নদীর ভাঙ্গনে কবলিত সালামতপুর গ্রামের মানুষের দুঃখ দুর্দশা এবং নদী ভাঙ্গন পরিস্থিতি ও পুকুর ভরাট কাজের পরিদর্শন করেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাইদুল আলম, বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার। সঙ্গে ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ^াস(বাবু) সহ পানি উন্নয়ন বোর্ডেও কর্মকর্তা-কর্মচারী ও অত্র গ্রামের এবং কামারখালী ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

গ্রামের ও নদী ভাঙ্গন পরিস্থিতি দেখে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাইদুল আলম বলেন আমরা আবার আসবো এবং আগামী দুই সপ্তাহের মধ্যে নদী ভাঙ্গন ও পুকুর ভরাটের কাজ শুরু হবে আশা করা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।